জ্বালানি সংকট দ্রুত কাটছে না, ধীরগতিতে সমাধানের কথা জানালেন অর্থমন্ত্রী

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও এর সমাধান ধীরগতিতে হবে বলে জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।

জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী জানান, প্রতিটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top