সাবেক রাষ্ট্রপতি চুপ্পু পা অবশ, চলাফেরায় ভোগান্তি

শারীরিক অসুস্থতার কারণে আপাতত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা নেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর। পা অবশ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলা ও চলাফেরা করতে বেশ কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, বর্তমানে হাঁটাচলা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। পা অবশ থাকায় খুব সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন বলেও জানান তিনি। এ অবস্থায় আপাতত দেশের বাইরে বা বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার চিন্তা করছেন না তিনি।

সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরাও গুলশানের বাসায় গিয়ে তাকে পরামর্শ দিচ্ছেন। তবে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করাতে তাকে সরাসরি সিএমএইচে যেতে হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি চুপ্পু পা অবশ, চলাফেরায় ভোগান্তি

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ওঠার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। ভবিষ্যতে বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে বলে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে তখন বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়মে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top