প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক ভারত সফরের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করে আসছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ঘটনায় সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সফর আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। এ জন্য আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করছে সরকার।

তিনি বলেন, এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
শহীদুল করিমের বক্তব্য অনুযায়ী, প্রত্যর্পণসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অগ্রগতি হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির পথ সুগম হতে পারে।


