শুক্রবার দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার ক্ষেত্রে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
এদিকে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এর আগে বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


