ব্যাটারি অটোরিকশায় বাড়ছে বিদ্যুতের চাহিদা, বললেন জ্বালানি মন্ত্রী

অবৈধ ব্যাটারি অটোরিকশার কারণে দেশে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি, বিশেষ করে মধ্যরাতে এসব অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার অবৈধ সংযোগ বন্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের হামলারও শিকার হতে হচ্ছে। অটোরিকশার কারণে যে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, তা আগে ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

ব্যাটারি অটোরিকশায় বাড়ছে বিদ্যুতের চাহিদা, বললেন জ্বালানি মন্ত্রী

এদিকে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এ সংকট সামাল দিতে ১০ থেকে ১২ দিন আগে একটি এলএনজি এফএসআরইউ অর্ডার করা হয়েছে। আরও তিনটি এফএসআরইউ করার পরিকল্পনা রয়েছে, যেগুলো ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top