স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টনের মাধ্যমে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই পুনর্বণ্টনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি জানা যায়।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও ছেড়ে দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সালাহউদ্দিন আহমদকে। আর তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এদিকে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top