হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৮৮০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হাম নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের এবং সন্দেহজনক হাম হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৭২ জন।

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৮৮০

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৩৮ হাজার ১৮৪ জন।

মৃত্যুর হিসাবে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগীর মধ্যে বড় পার্থক্য রয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জন এবং সন্দেহজনক হাম রোগে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৬২ জনের। এরপর বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছেন।

সন্দেহজনক হামেও সর্বোচ্চ ৩৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১২৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top