তারেক রহমান: আমি মনেপ্রাণে সবসময় ইসলামের পক্ষে

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে সাক্ষাৎ ও মতবিনিময়ে তিনি বলেন, কুরআন-সুন্নাহবিরোধী কোনো কাজ তার সরকারের মাধ্যমে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, তিনি একজন মুসলমান এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা রয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত ঈমানের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি আলেমদের কাছে দোয়া চান।

সাক্ষাৎকালে তারেক রহমান আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান ইসলাম ও কুরআন-সুন্নাহবিরোধী কার্যক্রম প্রতিরোধসহ ৯ দফা দাবি তুলে ধরেন।

তারেক রহমান: আমি মনেপ্রাণে সবসময় ইসলামের পক্ষে

দাবিগুলোর মধ্যে ইসলাম অবমাননা রোধে আইন, কুরআন-সুন্নাহবিরোধী আইন না করা, ২০১৩ ও ২০২১ সালের ঘটনাসহ ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার, দাওরায়ে হাদিসের স্বীকৃতি কার্যকর এবং কওমি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয় রয়েছে।

মতবিনিময় শেষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সরকারের সাফল্য ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top