নতুন দামে সোনা, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

দেশের বাজারে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে এখন ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

নতুন এই দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

নতুন দামে সোনা, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দরে কোনো পরিবর্তন হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top