আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩২ হাজার

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দর ৬ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

স্বর্ণের দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩২ হাজার

স্বর্ণের গয়না তৈরিতে নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে দিতে হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় এর বাইরে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না।

পুরোনো স্বর্ণের অলঙ্কার বিক্রি বা পরিবর্তনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top