সাড়ে ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরকে

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকা ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। জনস্বার্থে এসব পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে জানানো হয়েছে, মানবসম্পদ তথ্যব্যবস্থা অনুযায়ী ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ খালি রয়েছে। দুই শ্রেণি মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।

এসব পদ বিভাগীয় কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যার হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, প্রয়োজনীয় জনবলের ঘাটতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে শূন্য পদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় কার্যক্রম নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top