২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।
অনলাইনে ফল দেখতে educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে এসএসসি/দাখিল, পরীক্ষার বছর ২০২৬ এবং নিজ নিজ বোর্ড নির্বাচন করতে হবে। এরপর রোল ও নিবন্ধন নম্বর এবং নিরাপত্তা যাচাইয়ের তথ্য দিয়ে ফল দেখা যাবে।
মুঠোফোনে এসএসসির ফল পেতে মেসেজ অপশনে SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন, SSC DHA 123456 2026; ১৬২২২ নম্বরেও ফল জানা যাবে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য Dakhil <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আগে নিবন্ধন করা পরীক্ষার্থীদের কাছে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীরা SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।


