এসএসসির ফল খারাপ হলে খাতা চ্যালেঞ্জের সুযোগ ১১ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশ হবে। ফল প্রত্যাশিত না হলে পরীক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত ফি দিয়ে যেকোনো পরীক্ষার্থী এ আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

এসএসসির ফল খারাপ হলে খাতা চ্যালেঞ্জের সুযোগ ১১ আগস্ট

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top