২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যাবে

২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আগামী ১২ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যায় ঘটবে। ইউরোপের কয়েকটি অঞ্চলে দিনের আলো কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে যাবে, তবে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ থেকে এটি সরাসরি দেখা যাবে না।

২০২৪ সালের এপ্রিলের পর এটিই পৃথিবীতে দেখা যেতে যাওয়া প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। একই রাতে পারসেইড উল্কাবৃষ্টিও চূড়ায় পৌঁছাবে, ফলে মহাকাশপ্রেমীদের জন্য দিনটি হয়ে উঠবে বিশেষ আকর্ষণের।

২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ঘিরে বিশ্বের জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ। ১২ আগস্ট গ্রহণের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলবে। এর ফলে পূর্ণগ্রাস অঞ্চলে দিনের বেলাতেই কয়েক মুহূর্তের জন্য নেমে আসবে অন্ধকার।

২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যাবে

এবারের সূর্যগ্রহণের একটি বিশেষ দিক হলো, এটি ঘটছে এমন সময়ে যখন চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে। ফলে আকাশে চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে এবং পূর্ণগ্রাসের সময়ও তুলনামূলক দীর্ঘ হবে।

যেসব অঞ্চল থেকে পূর্ণগ্রাস দেখা যাবে

পূর্ণগ্রাসের পথ শুরু হবে আর্কটিক মহাসাগর থেকে। এরপর এটি পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ এবং উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে।

স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমা শহরে পূর্ণগ্রাস দেখা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। রাজধানী মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯ শতাংশ অংশ ঢেকে যাবে।

আইসল্যান্ডের রাজধানী রেখিয়াভিক এবং ইসাফজোরদুরেও দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করা যাবে। ইউরোপের আরও অনেক অঞ্চল এবং উত্তর আমেরিকার কিছু জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ থেকে দেখা যাবে না

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের আকাশে এ সূর্যগ্রহণ সরাসরি দেখা সম্ভব হবে না। কারণ এই অঞ্চলে গ্রহণের সময়টি মধ্যরাতের পর পড়বে, যখন সূর্য দিগন্তের নিচে থাকবে।

তবে যারা এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখতে চান, তাদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রেখেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। সংস্থাটির ইউটিউব চ্যানেলে বিনা মূল্যে গ্রহণটি দেখা যাবে।

একই দিনে রাতের আকাশে পারসেইড উল্কাবৃষ্টিও সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থাকবে। ফলে সূর্যগ্রহণের পাশাপাশি উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্যও বিশ্বের অনেক অঞ্চলের আকাশপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top