vivo X300 Ultra আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। সিরিজের পরিচিত 14mm + 35mm + 85mm ট্রিপল ক্যামেরা সেটআপ বজায় রেখে এবার হার্ডওয়্যার ও সফটওয়্যারে বড় আপগ্রেড এসেছে।
ক্যামেরায় বড় পরিবর্তন
এবারের সবচেয়ে বড় পরিবর্তন মেইন 35mm ক্যামেরায়। Sony Lytia 901 সেন্সর, রেজোলিউশন ২০০MP এবং সাইজ ১/১.১২ ইঞ্চি, যা প্রায় ১ ইঞ্চির কাছাকাছি। নতুন 1G+6P লেন্স কোটিং রিফ্লেক্টিভিটি ২০% কমিয়েছে। CIPA 6.5 স্ট্যাবিলাইজেশন রেটিং।
85mm টেলিফোটোতে Samsung ISOCELL HP0 সেন্সর এনেছে দ্বিগুণ দ্রুত অটোফোকাস ও 3° Gimbal-Grade OIS (CIPA 7.0)। দুটি নতুন টেলিকনভার্টার এলো, ৪০০mm “Cannon 400” ও ২০০mm “Lipstick 200″।

ভিডিও ও কালার সায়েন্স
Multi-Focal 4K 120fps 10-bit Log ভিডিও সাপোর্ট এলো। ACES প্রো পোস্ট-প্রোডাকশন ওয়ার্কফ্লোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন 50MP True Color Lens-এ 12 স্পেকট্রাল চ্যানেল পিক্সেল-লেভেল কালার অ্যাকুরেসি নিশ্চিত করে। 3D LUT ইমপোর্ট সাপোর্ট ও নতুন ফটোগ্রাফি অ্যাপও রয়েছে।
ডিসপ্লে, চিপ ও ব্যাটারি
৬.৮২ ইঞ্চি 3168x1440p Ultra XDR AMOLED, 1-144Hz রিফ্রেশ রেট। Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, ১২ বা ১৬GB র্যাম। ৬,৬০০mAh ব্যাটারিতে ১০০W তার ও ৪০W ওয়্যারলেস চার্জিং। Green, Silver ও Black রঙে পাওয়া যাবে।


