জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কে কোন জেলায়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাত খুলনায়, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার মাদারীপুরে এবং সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান চাঁদপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি.এম. সরফরাজ হবিগঞ্জে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া নরসিংদীতে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় মেহেরপুরে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মুহ. রাশেদুল হক প্রধান লালমনিরহাটে এবং মো. সানিউল ফেরদৌস বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাবেন।



