ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ইম্পেরিয়াল ব্যাংকিং বিভাগে সেন্টার ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এভিপি-এফভিপি পর্যায়ের এ পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগে পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
সেন্টার ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ব্যাংকিং-সংক্রান্ত বিষয়ে জ্ঞান এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ নিয়োগে সর্বোচ্চ ৫০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র হবে অফিস।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নির্ধারণ করা হয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য ইউসিবির নির্ধারিত অনলাইন আবেদনের মাধ্যমে জানা যাবে। আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২৬।


