এসিআই মোটরসে সিনিয়র/মার্কেটিং অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। গত ২৮ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
আবেদন করতে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সেলস ও মার্কেটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও অভিজ্ঞতা না থাকা প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
এটি ফুলটাইম চাকরি এবং কর্মস্থল অফিসভিত্তিক। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কর্মস্থল উল্লেখ করা হয়নি। প্রার্থীদের বয়সসীমাও আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা ও মোবাইল বিলের সুবিধা থাকছে।
এ ছাড়া কর্মীদের জন্য পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি ও প্রতি বছর বেতন বাড়ানোর সুবিধা রয়েছে। বছরে দুটি উৎসব বোনাসও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। আবেদন করার শেষ সময় ২৭ আগস্ট ২০২৬।


