ট্রাস্ট ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ, আবেদন ১৯ আগস্ট পর্যন্ত

ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ডাইরেক্ট সেলস টিম–কার্ড সেলস, কিউআর, পিওএস)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ফুল টাইম এই চাকরিতে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদটিতে আবেদন করতে প্রার্থীর স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংক খাতে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের অন্যতম দায়িত্ব হবে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রি এবং নতুন গ্রাহক তৈরির জন্য নিয়মিত বাজার পরিদর্শন করা। এছাড়া মার্চেন্ট ও গ্রাহকদের বাংলা কিউআর এবং পিওএস প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করতে হবে।

ট্রাস্ট ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ, আবেদন ১৯ আগস্ট পর্যন্ত

পদটিতে মাসিক ও ত্রৈমাসিক নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের দায়িত্বও থাকবে। একই সঙ্গে গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন পণ্যের সুবিধা ও শর্ত সম্পর্কে জানানো এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই করতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ সময় ১৯ আগস্ট ২০২৬।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top