এইচএসসি পাসে আড়ংয়ে চাকরি, আবেদন করা যাবে ১৫ আগস্ট পর্যন্ত

এইচএসসি পাস প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটির বিউটি ও স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি।

আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি পাস চাওয়া হয়েছে। পাশাপাশি ফ্যাশন বা বাণিজ্যিক মেকআপের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। মডেল বা ব্র্যান্ড ক্যাম্পেইনের জন্য স্টাইলিং ও মেকওভারের পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতাও প্রয়োজন।

এইচএসসি পাসে আড়ংয়ে চাকরি, আবেদন করা যাবে ১৫ আগস্ট পর্যন্ত

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সিরাজগঞ্জের বেলকুচি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

আড়ংয়ের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

গত ৩ আগস্ট থেকে এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করার পাশাপাশি নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top