পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ, আবেদনের সময় আছে ১১ দিন

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) ১০ম থেকে ২০তম গ্রেডের ১১টি পদে মোট ৪১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন শুরু হয়েছে ২১ জুলাই এবং আবেদন করা যাবে ২০ আগস্ট ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে উপসহকারী প্রকৌশলী, সহকারী লাইব্রেরিয়ান, বৈজ্ঞানিক সহকারী, জুনিয়র মাঠ সহকারী, উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্টোর কিপার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অডিটর, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও অফিস সহায়ক।

পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। সবচেয়ে বেশি ১২টি করে পদ রয়েছে জুনিয়র মাঠ সহকারী ও অফিস সহায়ক পদে, আর বৈজ্ঞানিক সহকারী পদে নেওয়া হবে পাঁচজন।

পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ, আবেদনের সময় আছে ১১ দিন

প্রার্থীদের বয়স ২০ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬, ১১২, ১৬৮ ও ২২৩ টাকা।

যাঁরা ২০২৪ সালের ২ জুন এবং ২০২৫ সালের ৪ আগস্ট ও ৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top