চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
ফলাফল পাওয়া যাবে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটে। এছাড়া প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।
এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে মেসেজ পাঠাতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে SSC লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৫ লিখতে হবে।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের SSC MAD রোল নম্বর ২০২৫ এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC রোল নম্বর ২০২৫ লিখে একই নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে। শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের বিষয়টি জানান।


